কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যার ঘটনায় আটক ১
কুমিল্লা নগরীতে যুবদল নেতা আবু কাউসারকে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) মধ্য রাতে কুমিল্লা নগরীর ১৮ নম্বর ওয়ার্ড নুরপুর একটি বাড়ি থেকে আবু কাউসার হত্যার মূল অভিযুক্ত তৌহিদকে ডিবি পুলিশ আটক করে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। তিনি জানান, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুরপুর এলাকা থেকে তৌহিদকে আটক করে।
এদিকে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, নিহত আবু কাউসারের পরিবারের সদস্যরা শোকাহত থাকায় শুক্রবার মামলা করেননি। শনিবার দুপুরে জানাজা ও দাফন সম্পন্ন করার পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় আবু কাউসারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত কাউসার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
The post কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যার ঘটনায় আটক ১ appeared first on Rising Cumilla.
