নিজস্ব চিত্রছবি: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়ো থেকে
Published on
:
2 min read
দিল্লির চিত্তরঞ্জন পার্কের (CR Park) দুর্গাপুজো ঘিরে শুরু বিতর্ক। পুজোর মণ্ডপ ও লাউডস্পিকার ব্যবহারের সময়সীমা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ ওঠে, ওই এলাকার পুজোর মণ্ডপের সামনে বিশাল সংখ্যক বাহিনী নিয়ে হাজির হয়েছিল দিল্লি পুলিশ ও সিআরপিএফ। পুজো উদ্যোক্তা এবং দর্শনার্থীদের হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে একাধিক ব্যক্তি X হ্যান্ডলে পোস্ট করেন। তার পরে বিষয়টি নিয়ে সরব হয়েছে দিল্লির আপ নেতা সৌরভ ভরদ্বাজ। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ করেছে দিল্লি পুলিশ।
প্রথমে সাংবাদিক পরাঞ্জয় গুহ ঠাকুরতা তাঁর X হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে সিআর পার্কের বি ব্লকের একটি পুজো প্যান্ডেলের সামনে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভিড়। শনিবার রাত সাড়ে ১১টায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। চিত্তরঞ্জন পার্কের বাসিন্দা অধ্যাপক বিশ্বজিৎ ধরের বক্তব্য বলে জানিয়েছেন বর্ষীয়ান সাংবাদিক।
তারপরে অনেকেই এই ভিডিয়ো বা ওই এলাকায় অন্য ভিডিয়ো পোস্ট করে তাঁদের একই অভিজ্ঞতার কথা লিখেছেন। তাঁরা অনেকেই জানিয়েছে, রাত ১১টা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশের স্থানীয় অফিসার-কর্মীরা জানিয়েছেন।
বিষয়টি নিয়ে তোপ দেগেছে আম আদমি পার্টি (আপ)। আপের দিল্লি শাখার সভাপতি সৌরভ ভরদ্বাজ একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ করেছেন, দুর্গাপুজো উদ্যোক্তাদের উপর অযথা চাপ তৈরি করছে পুলিশ। দিল্লির উপরাজ্যপালকে ট্যাগ করে তিনি দাবি করেন, CR Park-এর পুজো কমিটিগুলিকে আগে কখনও এ ভাবে হেনস্থার মুখে পড়তে হয়নি।
সৌরভ ভরদ্বাজের অভিযোগ, বাংলার ভোটের আগে এই পুজোতেই এসেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু ভোট মিটতেই এই ঘটনা বলে তাঁর অভিযোগ। সৌরভ লিখেছেন, ‘অধিকাংশ ক্ষেত্রে রামলীলার অনুষ্ঠান রাতভর চলে, তা হলে বাঙালিদের সঙ্গে এই বৈমাতৃক ব্যবহার কেন?...পুলিশ জোর করে ঢুকে বৈদ্যুতিক সংযোগ কেটেছে, যন্ত্র নষ্ট করেছে। এটা ঠিক নয়।’
Police tweets have become like PM Modi’s Bhashan – just rhetoric, no substance. Which information is incorrect? Did police forcibly cut the electric connection at CR Park Durga Puja? I called your SHO and he said he does not know the officially notified cut-off time. Is it a joke? If permitted time is 12 AM, why were Puja Committee members harassed and humiliated before that cut-off? If official time is 10 pm, why did BJP-backed Ramlila continue beyond 12 am? Govt cannot send paramilitary force into Puja Pandal to heckle organisers.
— Saurabh Bharadwaj (@Saurabh_MLAgk) October 19, 2026
দিল্লি পুলিশের দাবি:
সব অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। ডিসিপি সাউথ দিল্লির X হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনে শব্দদূষণের বিরুদ্ধে পদক্ষেপ করতে পুলিশ গিয়েছিল। আয়োজকেরা নির্দিষ্ট সময় পেরিয়ে জোরে গান বাজাচ্ছিলেন। আগের মিটিংয়ে তৈরি নিয়ম না মেনেই করা হচ্ছিল বলে দিল্লি পুলিশ জানিয়েছে। পুজো উদ্যাপনে বাধা দেওয়া পুলিশের উদ্দেশ্য নয় বলেও জানানো হয়েছে।
— DCP South Delhi (@DCPSouthDelhi) October 18, 2026Clarification: Recent claims regarding the CR Park Durga Puja pandal are incorrect.
Police intervention is only to ensure court rules on noise pollution. The organisers kept playing loud music past the permitted time, despite agreeing to the rules in earlier meetings.
Delhi…
যদিও এই বিষয়টি নিয়েও কটাক্ষ করেছেন সৌরভ ভরদ্বাজ। দিল্লি পুলিশ দুর্গাপুজোকে শব্দদূষণের সঙ্গে তুলনা করছে বলে তোপ দেগেছেন তিনি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতাপন্থী তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। কানওয়ার যাত্রার সময়ে যখন গোটা রাত ডিজে বাজানো হয়, তখন দিল্লি পুলিশের এই পোস্ট দেখিয়েই তাদের ডিউটি মনে করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
I will save this tweet @DCPSouthDelhi When DJ plays during Kanwar non stop all night and police hide & ignore it, we will remind you to be equally efficient in your duties. Thank you.
— Mahua Moitra (@MahuaMoitra) October 19, 2026