গাজীপুরের শ্রীপুরে ফাল্গুনী ক্রীড়া সংঘের উদ্যোগে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন ৫১)’ অনুষ্ঠিত হয়েছে; শুক্রবারের এ আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি পদপ্রার্থী ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথির পক্ষ থেকে একটি ফুটবল উপহার দেওয়া হয়।
গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন ৫১)’। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় শ্রীপুর উত্তরপাড়া বরমী রোড এলাকায় ফাল্গুনী ক্রীড়া সংঘের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাসান হাবীব।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন এবং গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাছউদুল হাসান মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তির শ্রীপুর উপজেলা শাখার সাবেক মুখ্য সংগঠক মো. রাকিবুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তরপাড়া আলোর দিশা সমবায় সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন শব্দুল।
টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন মেরাজ, সোহান, মাহিম ও তামিম। এ সময় প্রধান অতিথির পক্ষ থেকে টুর্নামেন্টের জন্য একটি ফুটবল উপহার দেওয়া হয়।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং তরুণদের ক্রীড়ামুখী করে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
