শাস্তি পাওয়ার পর পেনাল্টিতে গোল করতে পারেননি রোনালদো
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
জাতীয় দলের ক্যাম্প ছাড়া, নিষেধাজ্ঞা, জরিমানা ও শাস্তির নানা নাটকীয়তার পর ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ ম্যাচে নিজের ক্যারিয়ারের গোলসংখ্যা বাড়িয়ে নেয়ারও সুযোগ পেয়েছিলেন তিনি। অবশ্য পেনাল্টি হাতছাড়া করায় সেটি হয়নি। তবে স্বদেশি সতীর্থ জোয়াও ফেলিক্সের গোলে তার ক্লাব আল নাসের জয় পেয়েছে নিয়োমের বিপক্ষে।
৪১ বর্ষী পর্তুগীজ মহাতারকা আন্তর্জাতিক বিরতির পর সৌদি প্রো লিগের ম্যাচে খেলতে নেমেছিলেন। ম্যাচে নিয়োম’র বিপক্ষে প্রথমার্ধের বিরতির আগে পেনাল্টি পায় তার ক্লাব আল নাসের। তবে সেই পেনাল্টি হাতছাড়া করেন রোনালদো। পেনাল্টির বল সরাসরি বারের বাইরে দিয়ে মারেন, গোলবঞ্চিত হয় আল নাসের।
তার আগে ম্যাচের অন্যতম সহজ সুযোগ গোলে রুপান্তর করতে পারেননি রোনালদো। রাইট উইং থেকে সাদিও মানের হেডে বাড়ানো বল পান ফাঁকায় দাঁড়িয়ে থাকা রোনালদো। তবে সেই বলটিও তিনি ভলিতে বারের উপর দিয়ে মারেন। তার আগের সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। ম্যাচের ৬১ মিনিটের সময় আর ভুল করেননি সতীর্থ ফেলিক্স।
কঠিন রাতে রোনালদোর পাশে পেয়েছেন কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু’র। রোনালদোর সমর্থনে তিনি বলেছেন, ‘ফুটবলের ধরনই এমন। তবে এটি ইতিবাচক যে আমরা এতগুলো সুযোগ তৈরি করতে পারছি; আর ভুলগুলো শুধরে নেয়ার জন্য আমরা কাজ করব। আমরা একটি পরিবারের মতো কাজ করি। তাই জয় এলে তা সবার জন্যই ভালো, আবার হারলে তার দায়ভার পুরো দলের ওপরই বর্তায়। সুতরাং, আমাদের একে অপরকে সমর্থন দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
জয়ের রাতে টেবিলের শীর্ষস্থান হারিয়ে আল নাসের। ৯ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান তিনে, দুইয়ে আছে আল হিলাল। ১০ ম্যাচ খেলে ২৫ পয়েন্টে পেয়ে শীর্ষে উঠেছে আল কাদসিয়া।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
