কিশোরগঞ্জে এক যুবককে তিন মাসের কারাদন্ড

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক সেবনের করায় হোসেন (৩৯) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ১৯ অক্টোবর মাদকবিরোধী অভিযানের পর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
হোসেন কুলিয়ারচর এলাকার বড়খারচর মহল্লার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে হোসেনকে আটক করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইজাজুল হকের ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
এই বিভাগের আরো খবর






