এক ডানায় পাখি ওড়ে না: কন্যাশিশুকে পিছিয়ে রেখে জাতির উন্নতি অসম্ভব
নারী ও কন্যাশিশুকে অবহেলা করে কোনো সমাজ বা রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে সরকারের..........
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :: own-reporterনারী ও কন্যাশিশুকে অবহেলা করে কোনো সমাজ বা রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বর্তমান সরকারের সময়োপযোগী নানা পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাল্যবিবাহ রোধে সরকার দারিদ্র্য দূরীকরণ, অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি প্রদান এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারে নিরলসভাবে কাজ করছে। এর পাশাপাশি নির্ভুল জন্মনিবন্ধন যাচাই ও কন্যাশিশুর উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণেও রাষ্ট্রীয়ভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যালয় থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সব ক্ষেত্রেই কন্যাশিশুর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কুমিল্লার স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডের মর্মান্তিক উদাহরণ টেনে অভিভাবকদের সচেতনতার অভাব নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু জায়গায় পিছিয়ে যাচ্ছি। কুমিল্লার মেয়েটি তিন দিন ধরে নিখোঁজ থাকলেও তার অভিভাবকদের মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি। সন্তানদের প্রতি নিবিড় খেয়াল রাখা অভিভাবকদের পবিত্র দায়িত্ব।”
একটি কন্যাশিশুর জন্মকে আগামীর অফুরন্ত সম্ভাবনা ও নতুন স্বপ্নের সূচনা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, কন্যাশিশুর শিক্ষা কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি তার জন্মগত মৌলিক অধিকার। এক ডানায় ভর করে যেমন কোনো পাখি আকাশে উড়তে পারে না, তেমনি সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে একটি জাতি কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।
অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
