আলফাডাঙ্গা পৌর নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রীতি ও সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির দুই স্থানীয় শীর্ষ নেতা। নির্বাচনি প্রতিযোগিতার সম্ভাব্য আমেজ ছাপিয়ে যৌথ উদ্যোগে শারদীয় দুর্গাপূজার ম-প পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস ও পৌর সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব। মঙ্গলবার রাতে একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেন তারা। মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে দুই প্রার্থী একযোগে পৌর এলাকার সর্বমোট ১১টি পূজাম-প পরিদর্শন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।