দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি রেলস্টেশনের আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে ডাউন লাইন দিয়ে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
