দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়ে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত চলবে এই ছুটি।
সরকারি ছুটির নির্ধারিত সূচি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা ছিল। তবে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ওই দিনও ছুটি অনুমোদন করা হয়।
এদিকে, ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় এ দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত একটানা পাঁচ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
এ বছর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
