পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ডেসকোর ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা এক পয়সা। এ সময় শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৭ টাকা ৯৯ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৯ টাকা ২৩ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী বছরের ১৬ জানুয়ারি সকাল ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) মিরপুরের পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।
