নেই ঢাকের আওয়াজ, নেই সিঁদুর খেলা! ১৯ জনের মৃত্যুর অভিশপ্ত স্মৃতি বুকে নিয়ে চরম বিষাদে সম্পন্ন হলো চোরবাগান সর্বজনীনের প্রতিমা বিসর্জন। কলকাতা পুলিশের কড়া পাহারায় মণ্ডপ থেকে বের করে গঙ্গায় নিয়ে যাওয়া হলো প্রতিমা। দুই ঘোষক গ্রেপ্তার ও পুজো কমিটির বিরুদ্ধে সিট তদন্তের মাঝেই কী ভাবে নীরবে শেষ হলো এই বছরের পুজো? ঘাট চত্বরের থমথমে পরিবেশ ও বিসর্জনের সম্পূর্ণ রিপোর্ট সরাসরি দেখুন ‘এই সময়’-এর পর্দায়।