সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় আয়োজন আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পাদনে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশের সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করে কেউ যাতে অরাজকতা তৈরী করতে না পারে সেজন্য প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে উদার ও আন্তরিক হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
রবিবার (১১ অক্টোবর) বিকালে নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
- Advertisement -
আসলাম চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ অনন্য। সে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বিএনপি সকল ধর্মের সমমর্যাদায় বিশ্বাসী এখানে অন্যকিছু করার ভাবার সুযোগ নেই। হিন্দুধর্মালম্বীদের দুর্গাপূজার শৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মীদের মন্ডবভিত্তিক শৃঙ্খলা কমিটি গঠন করে দায়িত্ব প্রদান করতে হবে।
আসলাম চৌধুরী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোয়ন যাদের দেয়া হবে, তাদের বিষয়ে সঠিক তথ্য উপস্থাপনের জন্য বিশেষ টিমের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। তাদের যোগ্যতার মূল্যায়ন করা হবে। দলীয় সিন্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। দলীয় সিন্ধান্ত অমান্য করে ভিন্ন কিছু করতে গেলে প্রতিপক্ষ সুযোগ নিবে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত আলী, ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, আকবরশাহ থানা বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার সেলিম, সদস্য সচিব মইনুদ্দিন চৌধুরী মাঈনু, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সেলিম উদ্দিন, আইয়ুব খান, শামসুল আলম, কুতুব উদ্দিন চৌধুরী, মো. সফি, ৯নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আকবর কাজল, বিএনপি নেতা নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল বশর চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মহরম আলী, মোজাহের উদ্দিন আশরাফ, বদিউল আলম বদরুল, লোকমান হাকিম, নাজমুন নাহার নেলী, কামাল উদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ, ইদ্রিছ মিয়া, মোঃ জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, খোরশেদ আলম, এনামুল বারী, আলাউদ্দিন মাসুম, মোস্তাফিজুর রহমান হিরু, জিতেন্দ্র নারায়ন নাঠু, নুরুল আজিম সবুজ, সাহাবুদ্দিন, নাজিমুদৌলা, আবু তাহের, তসলিম উদ্দিন, মহিউদ্দিন, ইসমাইল হোসেন, সাহাবুদ্দিন রাজু, রোকন উদ্দিন, ইব্রাহিম, জিয়াউদ্দিন, জুয়েল, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, কোরবান আলী সাহেদ, ইসমাঈল, কামরুল ইসলাম বাবলু, সামির প্রমুখ।
