প্রকাশিত: ১৩:৫৪, ১৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কাজল রেখা
ঝালকাঠিতে মাদক মামলায় কারাগারে থাকা কাজল রেখা (৩৫) নামে এক নারী হজতির মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগার সূত্র জানায়, মারা যাওয়া কাজল রেখা নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী। গত ১৮ সেপ্টেম্বর ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কাজল রেখা ঝালকাঠি কারাগারে বন্দি ছিলেন।
