নিজস্ব প্রতিবেদক · ১৯ অক্টোবর, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন
মৌলভীবাজারে ফুটপাত দখল করে ফল বিক্রি এবং দোকানের সীমানার বাইরে সড়ক ও ফুটপাতে পণ্যসামগ্রী রাখার দায়ে ছয়টি মামলায় ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) পৌরশহরের শমসেরনগর রোড ও চৌমুহনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি। তিনি নিজেই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন.
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে অবৈধভাবে ফল বিক্রি এবং দোকানের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত ও সড়কে পণ্যসামগ্রী রাখার দায়ে সংশ্লিষ্ট আইনে ছয়টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের ব্যবসায়ীদের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা না করা, দোকানের নির্ধারিত সীমানার মধ্যে পণ্যসামগ্রী রাখা এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে সচেতন করা হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি জানান, সড়কে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট ও জনদুর্ভোগ কমাতে এ অভিযান চালানো হয়েছে। নগরীর পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
গুগলে আমাদের খবর পেতে
