শিশুদের পাঠাভ্যাস গড়তে ঝালকাঠিতে ‘পড়া-খেলা’ উৎসব
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: সংগৃহীত
-->শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং আনন্দের মাধ্যমে শেখার পরিবেশ তৈরির লক্ষ্যে ঝালকাঠিতে ‘পড়া-খেলা উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঝালকাঠি শহরের পৌরসভা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। জেলা পরিষদের প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার ও পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট দীনা ইয়াসমিন।
আরও পড়ুন
এ ছাড়া উপস্থিত ছিলেন রুম টু রিডের ব্যবস্থাপক মো. কামাল হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আল মামুন, প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সদস্যসচিব রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা।
আয়োজকেরা জানান, পড়া ও খেলার সমন্বয়ে শিশুদের পঠনদক্ষতা বাড়ানো, বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং অভিভাবকদের শিশুদের বই পড়তে উৎসাহিত করাই এ উৎসবের মূল উদ্দেশ্য। পাশাপাশি বিদ্যালয় ও আশপাশের এলাকায় বই পড়ার উপযোগী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন
উল্লেখ্য, রুম টু রিড ২০০০ সালে যাত্রা শুরু করে। সংস্থাটি ২০০৯ সাল থেকে বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় প্রাথমিক স্তরের শিশুদের পঠনদক্ষতা বৃদ্ধি ও পাঠাভ্যাস গড়ে তুলতে কাজ করছে সংস্থাটি।
মো. নেয়ামুল আহসান হিরন/এসএন
আরও পড়ুন
চাঁদপুরে বিদেশি কসমেটিকস ও শিশু খাদ্যে ভুয়া স্টিকার: প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->চাঁদপুরে বিদেশি কসমেটিকস ও শিশুদের পণ্যে আমদানিকারকের আসল স্টিকারের বদলে ভুয়া স্টিকার লাগিয়ে বাজারজাত করার অপরাধে ‘এ. এস. এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের নাজিরপাড়া ও বিপণীবাগ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযানকালে অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা দেয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে জব্দ করা বিভিন্ন আমদানিকারকের ভুয়া স্টিকার ধ্বংস করা হয়।
আরও পড়ুন
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযানকালে শহরের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, সঠিক ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি না করা এবং অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন
ফয়েজ/এএফ
আরও পড়ুন
ভবন নির্মাণে আইন মানতে হবে, হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
-->ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। একই সঙ্গে সরকারি কাজে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়কের নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অনেকেই বাধা দিচ্ছেন। সরকারের এ ধরনের কাজে যারা বাধা সৃষ্টি করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
এর আগে সকাল থেকে রাজশাহী নগরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী। দুপুরে সড়কের নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি আরডিএ প্রান্তিক আবাসিক এলাকার উদ্বোধন করেন। এ সময় আবাসিক এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
পরে নাটোর রোডের রুয়েট এলাকা থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ করেন তিনি।
আরও পড়ুন
অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সড়কের নম্বর সংবলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। অচিরেই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ সময় আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এনায়েত করিম/এসএন
আরও পড়ুন
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের দুটি মোটরসাইকেল, কিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের চুচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ জানান, ঘটনার সময় ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আব্দুর রহমান ছুটিতে ছিলেন। তার বদলে দায়িত্বে থাকা ব্যক্তি রাত সোয়া তিনটার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ভবনটির বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল, কিছু আসবাবপত্র ও বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
আরও পড়ুন
ব্যবস্থাপক আরও বলেন, ‘আমাদের ধারণা, বাইরে থেকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।’ নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বুধবার দুপুরে জানান, খবর পাওয়ার পরপরই তিনি এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) স্বজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের পাশ থেকে চারটি কাচের ও দুটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে। তবে বোতলগুলোতে কোনো দাহ্য পদার্থ ছিল কি না- সে ব্যাপারে তারা এখনও নিশ্চিত নন।
আরেক প্রশ্নের জবাবে ওসি বলেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
সঞ্জয়/নাঈম
আরও পড়ুন
জামালপুরে বাজি ধরে জীবিত শালিক খাওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->জামালপুরের মাদারগঞ্জে ৫শত টাকা বাজি ধরে জীবিত শালিক পাখি হাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালের দিকে সাদুল্লাহ মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি বাজারে একটি শালিক পাখিকে জীবিত অবস্থায় খাবে বলে স্থানীয় কয়েক জনের সঙ্গে ৫শত টাকা বাজি ধরে। এক পর্যায়ে সে একটি জীবিত শালিক পাখিকে কাঁচা চিবিয়ে খেয়েও ফেলে।
আরও পড়ুন
বুধবার সকালে তার এই জীবিত পাখি খাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে দুপুরে তার নিজ বাড়ি থেকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে জীবিত পাখি খাওয়ার অপরাধে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার সাদুল্লাহ পেশায় একজন অটোরিক্সা চালক।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, 'আজ দুপুরে সাদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং শেরপুর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। শেরপুর বন বিভাগের কর্মকর্তারা আমাদের এখানে আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে সাদুল্লাহ যাদের সঙ্গে বাজি ধরেছিলো তাদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন
আসমাউল আসিফ/আজহার/
