প্রকাশিত: ১৫:২৫, ১৯ অক্টোবর ২০২৬
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ইবিতে চার প্রশাসিক পদে নতুন নিয়োগ দিয়েছেন উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার প্রশাসিক পদে নতুন নিয়োগ দিয়েছেন উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান।
শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ড. জাহিদুল ইসলাম, টিএসসিসির পরিচালক হিসেবে বাংলা বিভাগের ড. মনজুর রহমান, প্রেস প্রশাসক হিসেবে বাংলা বিভাগের ড. গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ ও সেন্ট্রাল ল্যাবের পরিচালক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. রুহুল আমিন ভুঁইয়া নিয়োগ পেয়েছেন।
আইসিটি সেলের পরিচালক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলীর স্থলালভিষিক্ত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ও টিএসসির পরিচালক পদে অধ্যাপক ড. জাকির হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান।
এছাড়া, ২১ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেস প্রশাসক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মাহবুর মুর্শিদ ও ১৮ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেন্ট্রাল লাইব্রেরির পরিচালক হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভুঁইয়া দায়িত্ব পালন করবেন। নিয়ম অনুযায়ী তারা সুযোগ-সুবিধা পাবেন।
