‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন শান্তিতে নোবেলজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (স্থানীয় সময়) বিশ্ববিদ্যালয়ের.........
বাংলাদেশ
জার্না ডেস্কযুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন শান্তিতে নোবেলজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টন হলরুমে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
এ বছর ড. ইউনূস ছাড়াও ভারতের রীমা নানাবতী, ফ্যাশন ডিজাইনার টোরি বার্চ এবং জর্ডানের মুনা সুখতিয়ান এই সম্মাননা পেয়েছেন। অনুষ্ঠানে হিলারি ক্লিনটন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে ড. ইউনূসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
পুরস্কার গ্রহণের পর বক্তৃতায় ড. ইউনূস তাঁর কাজের ৫০ বছর পূর্তির কথা স্মরণ করে বলেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে চরম দারিদ্র্যের মধ্যে থাকা নারীরা আজ স্বাবলম্বী এবং আত্মবিশ্বাসী হয়ে নিজেদের ব্যাংক নিজেরাই পরিচালনা করছেন।
তিনি বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তরুণদের ‘চাকরিপ্রার্থী’র বদলে ‘চাকরিদাতা’ বা উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। এই লক্ষ্য বাস্তবায়নে এবং ‘তিন শূন্যের পৃথিবী’ গড়তে চলতি বছরের শেষ নাগাদ উদ্যোক্তা তৈরির বিশেষায়িত প্রতিষ্ঠান ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ চালুর আশা প্রকাশ করেছেন তিনি।
বাংলাদেশ জার্নাল/ওএফ
