ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জামালপুরের মেলান্দহে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন GESMIN প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী গ্রামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।
অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর বিস্তারিত আলোচনা করা হয়।
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে জেসমিন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আব্দুস সামাদ।
উক্ত অনুষ্ঠানে উৎপাদক দলের সদস্য, কিশোরী ক্লাবের সদস্য, গর্ভবতী মা, দুই বছরের কম বয়সী শিশুর মা এবং স্থানীয় এলাকাবাসীসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
