রাজবাড়ীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি অনুদানের আওতায় ২৩ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকার চেক বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি।
রাজবাড়ীতে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত সরকারি অনুদানের চেক বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি।
বুধবার (২১ অক্টোবর) সকালে রাজবাড়ী সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে ২৩ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।
রাজবাড়ী জেলা মহিলা বিভাগের সেক্রেটারি শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. আমেনা শফিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফরিদপুর অঞ্চল পরিচালিকা নাজমুন্নিসা, রাজবাড়ী জেলা জামায়াতের নায়েবে আমির মো. হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মো. আলীমুজ্জামান, রাজবাড়ী পৌরসভা শাখার আমির ডা. মো. হাফিজুর রহমান, মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি হাসিনা শওকত এবং রাজবাড়ী সদর উপজেলা শাখার মহিলা বিভাগীয় সেক্রেটারি মোছা. রফিকুন্নাহার প্রমুখ।
