
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
ডোমজুড়ের মাকড়দহ-১ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের থেকে দখল নিল বিজেপি। পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। মঙ্গলবার দুপুরে ভোটাভুটিতে নতুন বিজেপি প্রধান হিসাবে ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়কে নির্বাচিত করা হয়। প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। ইন্দ্রজিৎ বলেন, 'তৃণমূলের বোর্ড মাকড়দহে কোনও উন্নয়নের কাজ করেনি।' এখান থেকে শুধুমাত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হতো। এ বারে সকলকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করা হবে।
