Published on
:
2 min read
বস্ত্র বিতরণ চলাকালীন অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। শনিবারের ঘটনা। এখন কেমন আছেন বিধায়ক? কৌস্তভ এই বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে নারাজ। জানান, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। রবিবার, দ্বিতীয় সপ্তমীতে সকাল থেকে একাধিক কর্মসূচিতে অংশও নিয়েছেন। পরে একবার ডাক্তার দেখিয়ে নেবেন বলে জানান তিনি।
শনিবার ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিধায়ক কৌস্তভ বাগচী। অনুষ্ঠান চলাকালীন বস্ত্র বিতরণ করতে করতেই কৌস্তভ মঞ্চে লুটিয়ে পড়েন। এ ভাবে বিধায়ককে পড়ে যেতে দেখে ঘাবড়ে যান সকলে। মঞ্চে যাঁরা ছিলেন, দলের সেই সব কর্মীরাই এগিয়ে গিয়ে তোলেন কৌস্তভকে। বসিয়ে জল দেওয়া হয়। কিছুটা বিশ্রামের পরে সুস্থ বোধ করেন তিনি।
এক নজরে
মঞ্চে অসুস্থ বিধায়ক: শনিবার ব্যারাকপুরের সুকান্ত সদনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন কৌস্তভ বাগচী।
কী হয়েছিল: বস্ত্র বিতরণ করতে করতেই মঞ্চে পড়ে যান তিনি। দলের কর্মীরা তাঁকে তুলে বসিয়ে জল দেন।
এখন কেমন আছেন: কৌস্তভের বক্তব্য অনুযায়ী, রবিবার তিনি সুস্থ রয়েছেন এবং একাধিক কর্মসূচিতেও অংশ নিয়েছেন।
অসুস্থতার সম্ভাব্য কারণ: বিশ্রামের অভাব ও ব্লাড প্রেশারের ওঠানামার কারণে মাথা ঘুরে থাকতে পারে বলে অনুমান তাঁর।
চিকিৎসকের পরামর্শ নেবেন: বর্তমান কর্মসূচিগুলি শেষ হলে চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা জানিয়েছেন বিধায়ক।
সারাদিন বিভিন্ন কর্মসূচির ফলে বিশ্রাম না নেওয়ার কারণেই এমনটা হয়েছে বলে মনে করছেন কৌস্তভ। এ দিন তিনি জানান, এখন একদম সুস্থ আছেন। তিনি জানান, মানুষের মধ্যে থাকলেই সুস্থ থাকেন তিনি। বাড়িতে বসে থাকলে বরং আরও বেশি অসুস্থ মনে হয়। আপাতত কোনও শারীরিক সমস্যাও নেই।
তবে রাতে ঘুম কম হচ্ছে। সারাদিন কর্মব্যস্ততার কারণে বিশ্রাম হচ্ছে না, সেই কারণে ব্লাড প্রেশার আপ-ডাউন করায় মাথা ঘুরে গিয়েছিল বলে অনুমান তাঁর। বর্তমানে বিভিন্ন কর্মসূচি রয়েছে, ব্যস্ততা যথেষ্ট রয়েছে। সেই সব মিটলে একটু ফ্রি হয়ে কোনও ডাক্তারের কাছে গিয়ে চেকআপ করিয়ে নেবেন বলেও জানান কৌস্তভ।
রাজ্যের ২৯৪টি বিধানসভায় শাড়ি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সেই মতো এলাকার বিধায়কদের তরফে নানা জায়গায় কর্মসূচি হচ্ছে। শনিবার সেই কর্মসূচিতেই গিয়ে এই ঘটনা ঘটে।
FAQs
১. কৌস্তভ বাগচী কোথায় অসুস্থ হয়ে পড়েছিলেন?
শনিবার ব্যারাকপুরের সুকান্ত সদন প্রেক্ষাগৃহে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
২. কী ভাবে অসুস্থ হয়েছিলেন কৌস্তভ বাগচী?
বস্ত্র বিতরণ করতে করতেই হঠাৎ মঞ্চে পড়ে যান বিধায়ক। পরে দলের কর্মীরা তাঁকে তুলে বসিয়ে জল দেন। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি সুস্থ বোধ করেন।
৩. বর্তমানে কেমন আছেন কৌস্তভ বাগচী?
তিনি জানান, রবিবার তিনি সুস্থ রয়েছেন এবং একাধিক কর্মসূচিতেও অংশ নিয়েছেন।
৪. কী কারণে মাথা ঘুরেছিল বলে মনে করছেন বিধায়ক?
কৌস্তভের অনুমান, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং ব্লাড প্রেশারের ওঠানামার কারণে মাথা ঘুরে থাকতে পারে। তবে চিকিৎসকের মূল্যায়ন ছাড়া প্রকৃত কারণ নিশ্চিত নয়।