
Published on
:
1 min read
দীর্ঘ প্রতীক্ষার অবসান কি এ বার হতে চলেছে? বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে নতুন আপডেট দিলেন আমির খান। ছবির পরিচালক রাজকুমার হিরানি এখন চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফাইনাল স্ক্রিপ্ট আমিরকে শোনানোর কথা তাঁর। ছবির শুটিং কবে শুরু হবে কিংবা কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
