রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত মঙ্গলবার রাতে মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা থানা এলাকার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগান থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে এসআরবি-৫-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভেতর থেকে হাতে তৈরি ১০৩টি তাজা ককটেল উদ্ধার করে জব্দ করা হয়। নাশকতার উদ্দেশ্যে এগুলো সেখানে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধার ককটেলগুলো কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে