“ঘর থেকে শুরু করি, দুর্যোগমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যে বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News ফিডটি অনুসরণ করুন
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ড, পরিবেশের অপব্যবহার ও জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ এবং নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
