'বিগ বস বাংলা'র ঘরে অনবরত ঘুরছে খেলা। বদলাচ্ছে সমীকরণ। আর তার মাঝেই প্রতিযোগীদের মধ্যে টুকটাক অশান্তি, খণ্ডযুদ্ধ, মতবিরোধ লেগেই আছে। কিন্তু এবার সেটা চরমে পৌঁছল। ধুন্ধুমার বাঁধল রাজবীর দে এবং দুর্নিবার সাহার মধ্যে। কিন্তু কেন?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'বিগ বস বাংলা'র একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে দুর্নিবার তাঁর সঞ্চিত কয়েনগুলো যেখানে জমিয়ে রেখেছিল সেগুলো আর যথাস্থানে নেই। খোয়া গিয়েছে। কেউ সরিয়ে দিয়েছে। আর এটা নিয়েই রাজবীরের সঙ্গে তাঁর অশান্তি শুরু হয়। রাজবীর তাঁকে জ্ঞান দেন যে সকালে আরও আগে ওঠা উচিত ছিল দুর্নিবারের, ইত্যাদি। এই নিয়ে দু'জনের কথা কাটাকাটি হতে হতে সেটা চরম পর্যায়ে পৌঁছয়। গায়ক রাজবীরকে চিৎকার করে 'শাট আপ' বলেন। জবাবে রাজবীর বলেন, 'প্যান্টস ডাউন'। এরপরই দুর্নিবার তাঁর দিকে তেড়ে যান। রাজবীরও মারতে উদ্ধত হন।
তাঁদের এই ঝগড়া হাতাহাতির পর্যায়ে পৌঁছল মধ্যস্থতা করেন 'বিগ বস বাংলা'র অন্যান্য প্রতিযোগীরা। সৃজলা, রণিতা সহ কেউ কেউ দুনির্বারকে থামানোর চেষ্টা করেন, অন্যদিকে জীতু, নন্দিনী, সৌরভরা রাজবীরকে আটকান। তাঁদের এই অশান্তি কি মিটবে আদৌ? নাকি 'বিগ বস'কে নিতে হবে কোনও পদক্ষেপ? কী ঘটতে চলেছে 'বিগ বস বাংলা'য়?
প্রসঙ্গত, ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে 'বিগ বস বাংলা'। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এগিয়ে চলেছে এই শো। এবারের প্রতিযোগী হিসেবে আছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাস, প্রমুখ। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়তেই ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কামাল। খেলা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন জয়িতা চ্যাটার্জি। এলিমিনেটেড হয়েছেন অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী, সোহিনী পাল। মাঝে এন্ট্রি নিয়েছিলেন অনুষ্কা। তারপরই শো থেকে বাদ পড়েন দীপেন্দু বিশ্বাস এবং অনুষ্কা ঘোষ। এরপর শারীরিক অসুস্থতার কারণে বাদ পড়েন ঝিলম। এরপর জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয় পুজোর সপ্তাহে। গেমে আসেন সৌরভ দাস এবং রণিতা দাস।
https://youtu.be/87PeBrznygY?si=083Tsbm_9NETnC9J
