Published : 18 Oct 2026, 10:11 PM
Updated : 18 Oct 2026, 10:11 PM
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য মো. মহিউদ্দিন ও অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান পদত্যাগ করেছেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মো. মহিউদ্দিন বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র পিএসসি চেয়ারম্যানের কাছে জমা দেন। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান পদত্যাগপত্র জমা দেন শনিবার।
দুই সদস্যের পদত্যাগের ফলে ২০ সদস্যের পিএসসিতে সদস্যসংখ্যা কমে ১৮ জনে দাঁড়াল।
এর আগে গত আগস্টে পিএসসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেন।
