ভ্রমণের সময় জিনিসপত্র হারাতেই পারে বা চুরি হতেই পারে। এতে একেবারে দেশ উদ্ধার করে ফেলার কিছু নেই বলে মন্তব্য করেছেন জার্মান প্রবাসী লেখক উদয় রহমান। ১২ অক্টোবর রাত ১টা ১৪ মিনিটে নিজের ফেসবুক আইডিতে একটি ঘটনা উল্লেখ করে এমন মন্তব্য করেন তিনি।
লেখক উদয় রহমান লিখেছেন, ‘রিভার্স ঘটনা: আমি প্রথম যেদিন জার্মানিতে আসি, ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট থেকে আমার ২৫ কেজি ওজনের প্রেসিডেন্ট লাগেজ হারিয়ে যায়। ল্যাপটপ অথবা মায়ের রান্না করে দেওয়া খাবার-দাবার সম্বলিত ব্যাগটা হারায়নি। তাই এত মন খারাপ হয়নি। আরও খুশিই লাগছিল মনে মনে। কারণ ইউরোপীয়দের জামা-কাপড় দেখে নিজের ফ্যাশন সেন্স খুবই নিম্নমানের মনে হচ্ছিল।
বিজ্ঞাপন
ভাবলাম ভালোই হলো, স্ক্র্যাচ থেকে শুরু করবো জামা-কাপড় কেনা। পরের দুই-তিন দিন অনেক চিন্তা-ভাবনা করে শপিং করলাম নতুন সব জামা-কাপড় এবং যা হওয়ার তাই হলো।
পরের দিন সেই হারিয়ে যাওয়া লাগেজ নিয়ে চলে এলো ডিএইচএল এজেন্ট আমার নতুন বাসায়। এয়ারপোর্টের কর্তৃপক্ষ খুঁজে পেয়েছে হারিয়ে যাওয়া লাগেজ। কোনো এক যাত্রী নিজের লাগেজ মনে করে আমারটা নিয়ে গেছিল। আমি সিওর, যে নিয়েছে; সে-ও আমার মতো নিউমার্কেট থেকে সেইম প্রেসিডেন্ট লাগেজ কিনেছিল।
বিজ্ঞাপন
এনিওয়ে, জার্মান ট্যুরিস্ট ল্যাপটপ খুঁজে পেয়েছে দেখে ভালো লাগছে। ভ্রমণের সময় এমন জিনিসপত্র হারাতেই পারে বা চুরি হতেই পারে, এতে একেবারে দেশ উদ্ধার করে ফেলার কিছু নেই। প্যারিসে গিয়েও শত শত মানুষ আইফোন হারায় চোরের কাছে। প্যারিসের কেউ লজ্জা পেয়ে ট্যুরিস্টকে আইফোন কিনে দিয়েছে এমন হদিস কিন্তু নেই।’
এসইউ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
