সাদুল্লাপুরে আমন ধানে কারেন্ট পোকা দমনে মাঠে কৃষি কর্মকর্তারা
সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি, মোজাহিদুল ইসলাম প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ

গাইবান্ধার সাদুল্লাপুরে আমন ধানের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে কারেন্ট পোকাসহ বিভিন্ন রোগবালাই দমনে কৃষকদের সচেতন করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। মাঠপর্যায়ে পরামর্শ প্রদান, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের মাধ্যমে ফসলের সুরক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মান্দুয়ারপাড়া এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে কারেন্ট পোকা দমনবিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ধানখেতে কারেন্ট পোকা শনাক্তকরণ, আক্রমণের লক্ষণ এবং তা দমনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার ও ময়নুল ইসলাম। তাঁরা ধানখেতে পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বালাই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাদুল্লাপুর উপজেলায় প্রায় ১৬ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উপজেলার অধিকাংশ মানুষের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল হওয়ায় ধানের উৎপাদন স্বাভাবিক রাখতে এবং কৃষকদের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করতে নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় কৃষক মোজাহিদুল ইসলাম বিপ্লব বলেন, “এ মৌসুমে ৩০ শতক জমিতে আমন ধানের আবাদ করেছি। ধানখেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষি কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন। এতে ভালো ফলন পাওয়ার আশা করছি।” উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার বলেন, “আমন ধান নির্বিঘ্নে ঘরে তুলতে কারেন্ট পোকাসহ বিভিন্ন রোগবালাই ব্যবস্থাপনায় কৃষকদের লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য বলেন, কৃষকরা যাতে আমন ধানের কাঙ্ক্ষিত ফলন পেতে পারেন এবং আর্থিকভাবে লাভবান হন, সে লক্ষ্যে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন। ফসল ঘরে তোলা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। কৃষি বিভাগের এমন উদ্যোগে উপকৃত হওয়ার আশা করছেন স্থানীয় কৃষকরা। তাঁদের প্রত্যাশা, সময়মতো প্রয়োজনীয় পরামর্শ ও সঠিক বালাই ব্যবস্থাপনার মাধ্যমে আমন ধানের ফলন সুরক্ষিত রাখা সম্ভব হবে।
রংপুর বিভাগের আরো খবর
আরও খবর
-
সাদুল্লাপুরে আমন ধানে কারেন্ট পোকা দমনে মাঠে কৃষি কর্মকর্তারা
-
মাদারগঞ্জে ৫শ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খাওয়ার অভিযোগ, অটোচালক গ্রেপ্তার
-
বড়াইগ্রামে বিধবার ৪ দোকানে তালা দিয়ে জমি দখলের অভিযোগ
-
নাসিরনগরে সেচ প্রকল্পের ২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা
-
শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলী গ্রেপ্তার
-
মুকসুদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
-
ধামরাইয়ের ২৩৫ পূজামণ্ডপে চাল, নগদ অর্থ ও শাড়ি বিতরণ
-
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন আতিকুর রহমান
-
মাদারগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ২৮ প্রতিমার কাজ প্রায় শেষ
-
নাভারণে ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
-
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
-
পাঁচবিবিতে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা’
-
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
-
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিএনপির একাংশের বিক্ষোভ, ২৪ ঘণ্টার সময়সীমা
-
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
