
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
শনিবার কলকাতার চোরবাগানে দুর্ঘটনার পরে পুজোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার বিকেলে সিউড়ির বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করা হয়। রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলাশাসক ও পুলিশ সুপার যৌথ ভাবে মণ্ডপগুলো ঘুরে দেখেন। তাঁরা অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা পরীক্ষা করেন। দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ নিরাপদ কি না তাও খতিয়ে দেখা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতেই প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে।
