আমার কাগজ ডেস্ক
চীনের তিব্বতে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আনুমানিক ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি)।
সিইএনসির তথ্য অনুযায়ী, তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু পাহাড়ি এলাকায় ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পস্থলের আশপাশের ৫ কিলোমিটার এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।
ভূমিকম্পটি স্থানীয় এলাকায় জোরালোভাবে অনুভূত হয়েছে। এর উপকেন্দ্র ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে।
The post চীনের তিব্বতে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প appeared first on দৈনিক আমার কাগজ.
