যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধোপাদী গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রউফ মোল্যা ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুর রউফ মোল্যাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মিলন রহমান/ইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
