অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ মূলত শুষ্ক থাকতে পারে এবং আকাশ থাকবে পরিষ্কার। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২৪ অক্টোবর শনিবার সকালে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া সংক্রান্ত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দিনজুড়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি।
পরিসংখ্যান অনুযায়ী, গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। আর আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, আজ সন্ধ্যায় ৫টা ২৫ মিনিটে ঢাকায় সূর্য অস্ত যাবে এবং আগামীকাল রোববার ভোর ৬টায় সূর্যোদয় হবে।
এটিভি/ আর এম
