সৌদি ফ্লাইট স্থগিত: ওমরাহ যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ
সৌদি আরব এবং ভারতের মধ্যে বিমান চলাচলে সাম্প্রতিক বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের তাৎক্ষণিক সহায়তা দিতে জেদ্দায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। কনস্যুলেটের পক্ষ থেকে দেওয়া............
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কসৌদি আরব এবং ভারতের মধ্যে বিমান চলাচলে সাম্প্রতিক বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের তাৎক্ষণিক সহায়তা দিতে জেদ্দায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। কনস্যুলেটের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ ভ্রমণ সতর্কবার্তায় ভারতীয় ওমরাহ যাত্রীদের নিয়মিত ফ্লাইট সচল থাকা বা বাতিল হওয়ার তথ্য যাচাই করার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে জেদ্দা ও মদিনা হয়ে যাওয়া-আসার ফ্লাইটগুলো বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে পড়ায়, যেসব যাত্রী নিজেদের ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন, তাঁদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এবং সৌদিতে আটকা পড়া এড়াতে ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভারতের একাধিক বিমান সংস্থা তাদের সৌদিগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে। ইন্ডিগো এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনাগামী এবং সেখান থেকে ফিরতি সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে আকাসা এয়ার রিয়াদগামী ফ্লাইট ২৪ অক্টোবর এবং জেদ্দাগামী ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ফ্লাইট বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সম্পূর্ণ অর্থ ফেরত বা কোনো বাড়তি ফি প্রদান ছাড়াই যাত্রার তারিখ পরিবর্তনের বিকল্প সুবিধা দিচ্ছে এয়ারলাইন্সগুলো। যাত্রী ও বিমান কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে টিকিট ক্রেতাদের স্ব-স্ব ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ