ইরানে কি নতুন হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
-->যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক গোপন ও অলিখিত বৈঠক করেছেন। কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক এই বৈঠকের পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর নতুন করে ইরানে হামলা চালানোর আশঙ্কা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) পিট হেগসেথ ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কিংবা ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস-কোনো পক্ষই এই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করার পরপরই মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই আকস্মিক সফর বেশ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন
সম্প্রতি পেন্টাগন দেশটির সেন্ট্রাল কমান্ডকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের জন্য প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে হেগসেথ ও নেতানিয়াহুর এই গোপন বৈঠকটি দুই দেশের যৌথ সামরিক কৌশল বা ইরানে নতুন করে বিমান হামলার চূড়ান্ত পরিকল্পনার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
জরুরি অবস্থা জারি করতে প্রস্তুত ফরাসি প্রধানমন্ত্রী লেকর্নু
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। ছবি: সংগৃহীত
-->ফ্রান্সে চলমান সহিংসতা ও ব্যাপক লুটপাট নিয়ন্ত্রণে প্রয়োজনে জরুরি অবস্থা জারি করতে প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
সোমবার (১৯ অক্টোবর) এক জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া এই অসন্তোষ আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ফরাসি সরকারের জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
প্রধানমন্ত্রী লেকর্নু জানান, জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না। তবে বর্তমান সংকট মোকাবিলায় পুরো দেশে জরুরি অবস্থার চেয়ে নির্দিষ্ট অঞ্চলগুলোতে রাত্রিকালীন কার্ফু জারি করাকেই বেশি কার্যকর পদক্ষেপ বলে মনে করছেন তিনি। ব্যবসায়ীদের সুরক্ষায় স্থানীয় প্রশাসনকে সোমবার রাত থেকেই আংশিক কার্ফু বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বাণিজ্য ও ক্ষুদ্র ব্যবসা মন্ত্রী সার্জ পাপিন জানিয়েছেন, সাম্প্রতিক এই সহিংসতায় অন্তত ৩ হাজার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় একটি বিশেষ তহবিল গঠনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন।
এদিকে সপ্তাহান্তে কয়েকটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুয়েজ সোমবার পদত্যাগের প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তা প্রত্যাখ্যান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সোমবার সন্ধ্যা থেকেই সংঘাত ও লুটপাট ঠেকাতে রাস্তায় অতিরিক্ত পুলিশ ও জেন্ডারমেস (প্যারা মিলিটারি) মোতায়েনসহ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আগামী বছরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ‘অতি-বামপন্থি’ গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী লেকর্নু। তিনি অভিযোগ করেন, নির্বাচনি পরিবেশ বিনষ্ট করে নির্ধারিত সময়ে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান অনিশ্চিত করার পাঁয়তারা চালাচ্ছে একটি গোষ্ঠী। সূত্র: ফ্রান্স ২৪
আজহার
আরও পড়ুন
মধ্যবর্তী নির্বাচনের আগে সর্বনিম্ন পর্যায়ে ট্রাম্পের জনপ্রিয়তা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫২ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
-->আসন্ন মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের ঠিক দুই সপ্তাহ আগে এক ধাক্কায় রেকর্ড সর্বনিম্ন ৩১ শতাংশে নেমে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রয়টার্স ও ইপসোস-এর যৌথ উদ্যোগে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
জ্বালানি তেলের লাগামছাড়া দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় ক্রমবর্ধমান ঘাটতি নিয়ে সাধারণ আমেরিকানদের তীব্র অসন্তোষই প্রেসিডেন্টের জনসমর্থনে এই ধসের প্রধান কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন
জরিপের ফলাফলে দেখা গেছে, দেশটির প্রায় ৬৮ শতাংশ নাগরিক ট্রাম্প প্রশাসনের বর্তমান অর্থনৈতিক নীতি ও পদক্ষেপের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেছেন। এমনকি খোদ নিজ দল রিপাবলিকান পার্টির ভোটারদের মধ্যেও প্রায় ৩৭ শতাংশ সমর্থক ট্রাম্পের অর্থনৈতিক পরিচালনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই জনপ্রিয়তার ধস আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বিরোধী দল ডেমোক্র্যাটদের বড় ধরনের সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৭ শতাংশ ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন, যার বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন মাত্র ৩৫ শতাংশ। ১২ পয়েন্টের এই ব্যবধান বর্তমান নির্বাচনী চক্রে ডেমোক্র্যাটদের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ এগিয়ে থাকা অবস্থান।
তাছাড়া নারী ভোটারদের মধ্যেও দলটির প্রতি সমর্থন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। জনমত জরিপ অনুযায়ী, অন্তত ৫০ শতাংশ নারী ভোটার ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন, যেখানে রিপাবলিকানদের ঝুলিতে রয়েছে মাত্র ৩২ শতাংশ নারীর সমর্থন।
বিশ্লেষকদের মতে, ভোটারদের এই তীব্র ক্ষোভ ও অসন্তোষ আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
আজহার/
আরও পড়ুন
ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কার্ফু জারি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম
ছবি: সংগৃহীত
-->ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রতিবাদে চলমান তীব্র ও রক্তক্ষয়ী বিক্ষোভের জেরে রাজধানী প্যারিসসহ দেশটির একাধিক শহরে রাত্রিকালীন কার্ফু ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এমন নজিরবিহীন সহিংসতা দেখেনি ফ্রান্স।
প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর কার্যালয় থেকে জানানো হয়েছে, বিক্ষোভ ও সহিংসতা নিয়ন্ত্রণে সোমবার এবং মঙ্গলবার লিলিসহ উত্তরাঞ্চলের কয়েকটি শহরে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই আংশিক কার্ফু বলবৎ থাকবে। এ ছাড়া সোমবার সন্ধ্যা থেকে প্যারিসেও আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিক্ষোভের কারণে বিশ্বখ্যাত ল্যুভ মিউজিয়ামের প্রবেশপথ আটকে দেয় আন্দোলনকারীরা, যার ফলে জাদুঘরটি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী লেকর্নু বলেছেন, জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ। এমনকি প্রয়োজনে জরুরি অবস্থা জারি করার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
আরও পড়ুন
শনিবার (১৭ অক্টোবর) ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রায় পাঁচ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। তবে শান্তিপূর্ণ এই আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয়। মুখোশধারী বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়, টাউন হল ও সরকারি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং দোকানপাট লুটপাটের পাশাপাশি গাড়ি ও স্কুটারে আগুন দেয়।
সহিংসতার এই ঘটনায় দেশজুড়ে আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ১ হাজার নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, সপ্তাহান্তে দুষ্কৃতকারীদের হামলায় অন্তত ৩ হাজার দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশ মিলিয়ন ইউরো।
পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুয়েজ পদত্যাগের প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তা প্রত্যাখ্যান করেছেন। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই ‘বর্বর ও অনিয়ন্ত্রিত’ সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে নিরাপত্তায় কিছু ঘাটতি ছিল বলে স্বীকার করেছেন।
ফ্রান্সের পাশাপাশি ইউরোপের অন্য দেশগুলোতেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ বাড়ছে। এর প্রভাব পড়েছে ইতালি, বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালেও। মিলান ও ব্রাসেলসে ছোটোখাটো সংঘর্ষ এবং জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহারের ঘটনা ঘটেছে। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় নিহত ৫৩
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: সংগৃহীত
-->ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।
সোমবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে নতুন করে শুরু হওয়ার হুথি-সৌদি সমর্থিত জোটের মধ্যে ঘটা সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা এটিই।
স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, একটি প্রশিক্ষণ মহড়া চলাকালে হুতিরা নিরাপত্তা বাহিনীর ওপর তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতেই এ হতাহতের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় নতুন নিয়োগপ্রাপ্ত সেনারা প্রশিক্ষণের জন্য সারিবদ্ধভাবে দাড়িয়ে ছিলেন। নিহত ও আহতরা ‘র্যাপিড ইন্টারভেনশন’ নামে একটি নবগঠিত বাহিনীর সদস্য, যাদের ওই এলাকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। সূত্র: রয়টার্স
নাঈম/
