রাত দিন নিউজ
প্রকাশ : Oct 14, 2026 ইং |অনলাইন সংস্করণ
বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে নতুন দায়িত্ব দিয়েছে জোবার্গ সুপার কিংস। ২০২৭ সালের এসএ২০ মৌসুমে দলটির বোলিং কোচ হিসেবে কাজ করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
প্রধান কোচ আলবি মরকেলের সঙ্গে কাজ করবেন তিনি। ডোনাল্ডের নিয়োগে বোলিং কোচের দায়িত্ব ছাড়ছেন এরিক সিমন্স। দলের ফিল্ডিং কোচ হিসেবে পিয়েরে ডি ব্রুইন এবং নতুন ফিজিওথেরাপিস্ট হিসেবে ইভান স্পিচলির দায়িত্ব নেওয়ার খবরও এসেছে।
খেলোয়াড়ি জীবন শেষে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন ডোনাল্ড। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের কোচিং স্টাফে কাজ করেছেন। এসএ২০-এর পরবর্তী আসর ২০২৭ সালের ১৭ জানুয়ারি শুরু এবং ২১ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে শেষ হওয়ার সূচি রয়েছে।
- সর্বশেষ
- জনপ্রিয়
