কানাডার আলবার্টা প্রদেশের ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকা-ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাদেশিক সরকারপ্রধান ড্যানিয়েল স্মিথ রোববার হতাহতের তথ্য জানান। নিহত সেনারা হলেন এইডান গোল্ডিং, শন ফ্যারেল, হেইডেন লিকমার্ক ও সার্জেন্ট মরগান ওয়ং। সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, শনিবার বিকেলে সামরিক প্রশিক্ষণ চলাকালে ঘাঁটিতে আগুন লাগে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আহতদের এডমন্টন, রেড ডিয়ার ও ক্যালগারির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। একসঙ্গে বিপুলসংখ্যক আহত রোগী আসায় হাসপাতালগুলোর চিকিৎসাসেবায় চাপ তৈরি হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘটনায় শোক প্রকাশ করে নিহত সেনাদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন। আহতদের সুস্থ না হওয়া পর্যন্ত সরকার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কানাডার সেনাবাহিনীর মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড জানান, প্রশিক্ষণ এলাকার ঘাসে আগুনের সূত্রপাত হয়।
