ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল-এ। তেহরান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র তেল আবিবসহ মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় আঘাত হানে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং অন্তত একজন আহত হন। হামলার ফলে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়।
ইসরাইলের ‘ওয়ালা’ নিউজ এজেন্সি জানায়, বেনি ব্রাক এলাকায় কাঁচের টুকরোর আঘাতে একজন আহত হয়েছেন। পাশাপাশি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ১৭টিরও বেশি স্থানে পড়ে।
এছাড়া রোশ হায়াইন এলাকার একটি আবাসিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। একটি কিন্ডারগার্টেনের কাছেও ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানা গেছে।
‘ওয়াইনেট নিউজ’ জানিয়েছে, গিভাতায়িম ও তেল আবিবের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রামাত গান এলাকায় একটি ভবন ধসে পড়েছে। বেনি ব্রাক এলাকায় কয়েকটি গাড়িতে আগুন লাগার ঘটনাও ঘটেছে।
এর আগে দক্ষিণাঞ্চলেও হামলার খবর পাওয়া যায়। নেগেভ মরুভূমি এলাকায় একটি শিল্পাঞ্চলে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্র: আল জাজিরা।
