ডামুড্যায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এ প্রতিপাদ্য সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি রেলী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক ই স্থানে এসে শেষ হয় এরপর উক্ত পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম,বিএনপির নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, আলমগীর হোসেন মাদবর, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সী।
এসময় উপস্থিত ছিলেন সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্কুলের মেয়ে শিক্ষার্থীগন।
