কুমিল্লার মনোহরগঞ্জের আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠির বরাত দিয়ে ১৩ অক্টোবর, মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে মাসুদুল আলম বাচ্চুকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেনকে সদস্যসচিব, বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল গাফফার ভূঁইয়াকে শিক্ষক প্রতিনিধি এবং সেলিম মিয়াকে অভিভাবক প্রতিনিধি মনোনীত করে চার সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন নবগঠিত কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু।
