নরসিংদী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ৫৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) ভোরে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের উত্তর শিলমান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
ধারণা করা হচ্ছে, ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে উত্তর শিলমান্দী এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
বিআলো/শিলি