বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় উপজেলার ৪৫টি পূজামণ্ডপে ব্যক্তিগত ও দাপ্তরিক পক্ষ থেকে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান, দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাস এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী।
এ ছাড়া স্থানীয় যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
