রাত দিন নিউজ
প্রকাশ : Oct 18, 2026 ইং |অনলাইন সংস্করণ
বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। লুইস দিয়াজের হ্যাটট্রিকে ম্যাচটি ৬-১ গোলে জিতেছে ভিনসেন্ট কোম্পানির দল। শততম লিগ ম্যাচে গোল করে দিনটি স্মরণীয় করেছেন হ্যারি কেইন।
প্রথমার্ধেই তিনবার জাল খুঁজে নেয় বায়ার্ন। দিয়াজের সঙ্গে গোল করেন আলেকসান্দার পাভলোভিচ ও মাইকেল ওলিসে। বিরতির পর আবারও দ্রুত আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলে স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন দিয়াজ। কেইনও স্কোরশিটে নাম তোলেন। যোগ করা সময়ে আন্দ্রিজা মাকসিমোভিচ লাইপজিগের একমাত্র গোলটি করেন। বড় ব্যবধানের এই জয় আক্রমণভাগের ছন্দ ফিরে পাওয়ার বার্তা দিল বায়ার্নকে; সামনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও রয়েছে তাদের।
- সর্বশেষ
- জনপ্রিয়
