Published on
:
1 min read
পুজোর মুখে শান্তিপুর-কৃষ্ণনগর রুটের যাত্রীদের জন্য সুখবর। দুর্গাপুজো শুরুর আগে থেকেই শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যে বিশেষ EMU লোকাল চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ১৩ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলক ভাবে এই বিশেষ ট্রেন চালানো হবে।
স্পেশাল ট্রেনের সময়সূচি:
ট্রেনটি দিগনগর হয়ে যাতায়াত করবে।
রেল সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থেকে কৃষ্ণনগরগামী বিশেষ ট্রেন সকাল ৯টা ৩৪ মিনিটে ছাড়বে। দিগনগরে পৌঁছবে সকাল ৯টা ৫১ মিনিটে। কৃষ্ণনগর স্টেশনে ট্রেনটি পৌঁছবে সকাল ১০টা ১১ মিনিটে।
কৃষ্ণনগর থেকে শান্তিপুরগামী বিশেষ ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে ছাড়বে। দিগনগরে পৌঁছবে সকাল ১০টা ৩৮ মিনিটে এবং শান্তিপুরে পৌঁছবে সকাল ১০টা ৫৭ মিনিটে।
২টি ট্রেনের সময়সূচি পরিবর্তন:
এই বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি দু’টি লোকাল ট্রেনের সময়সূচিতেও সাময়িক পরিবর্তন করেছে শিয়ালদহ ডিভিশন।
৩১৫৮৬ নম্বর কৃষ্ণনগর-শান্তিপুর ইএমইউ লোকালটি আগে সকাল ৯টা ২৫ মিনিটে ছাড়ত। পরিবর্তিত সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল ৮টা ৪৭ মিনিটে কৃষ্ণনগর থেকে ছেড়ে শান্তিপুর পৌঁছবে সকাল ৯টা ২৪ মিনিটে। আগে ওই ট্রেনটি শান্তিপুরে পৌঁছতো সকাল ১০টা ২ মিনিট।
৩১৭৮৪ নম্বর শান্তিপুর-রানাঘাট EMU লোকালটি আগে সকাল ১০টা ৪৬ মিনিটে ছাড়ত। নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল ১১টায় শান্তিপুর থেকে ছেড়ে রানাঘাট পৌঁছবে সকাল ১১টা ২৮ মিনিটে। আগে ট্রেনটির রানাঘাটে পৌঁছতো সকাল ১১টা ১২ মিনিট।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘রেলের এই সিদ্ধান্তে শান্তিপুর, দিগনগর ও কৃষ্ণনগরের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।’