ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.১০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। ঢাকার আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৫০ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।
সংশ্লিষ্ট সংবাদ: আবহাওয়া
১৯ অক্টোবর ২০২৬
১৯ অক্টোবর ২০২৬
১৮ অক্টোবর ২০২৬
