প্রকাশিত: ১৩:৫৭, ১২ অক্টোবর ২০২৬ আপডেট: ১৩:৫৯, ১২ অক্টোবর ২০২৬
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জিএম কাদেরের বাসভবনে হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় জিএম কাদের বাসায় ছিলেন, তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
তিনি বলেন, হঠাৎ একটি ব্যানার নিয়ে এসে একদল দুষ্কৃতকারী পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দিয়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু, প্রবেশ করতে না পারে দরজা-জানালায় ইট-পাথর নিক্ষেপ করে ভাঙচুর চালায়। পরে স্লোগান দিয়ে তারা চলে যায়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান মাহমুদ আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’—এর ব্যানারে একদল লোক সকাল সাড়ে ১০টার দিকে জিএম কাদেরের উত্তরা বাসভবনের সামনে উপস্থিত হয়। এ সময় শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রয়েছে অভিযোগে তুলে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করে তারা। পরে জিএম কাদেরর বাসভবনের দরজা-জানালা লক্ষ্য করে ঢিল ছুঁড়ে।
