পটুয়াখালী মডেল মসজিদের মিলনায়তনে ১০ অক্টোবর ‘সচেতন মুসলিম নারী সমাজ, পটুয়াখালী’ নামে একটি মহিলা সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে; শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে নারীদের সচেতনতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা এবং ইসলামি আদর্শের ভিত্তিতে সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছে।
পটুয়াখালীতে শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘সচেতন মুসলিম নারী সমাজ, পটুয়াখালী’ নামে একটি মহিলা সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালী মডেল মসজিদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে সভানেত্রী হিসেবে অধ্যাপিকা আয়সা জাহান, প্রধান অতিথি হিসেবে বেগম রওশনারা হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বেগম নাজনিন নাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসরিন জান্নাতি।
সংগঠনটি শিক্ষা, সাংস্কৃতিক বিকাশ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের সচেতনতা বৃদ্ধি এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে।
আলোচনা বৃন্দ বলেন, নারীর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা, নারীর প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজের নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে ইসলামি আদর্শের ভিত্তিতে সচেতনতা সৃষ্টি।
