রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরছবি:এক্স
Published on
:
2 min read
রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। সৌদি আরবের প্রধান বিমানবন্দরে ওই হামলায় আহত হয়েছিলেন অন্তত ১২ জন ভারতীয় নাগরিক। এখনও চিকিৎসাধীন আছেন ৮ জন। আহতদের মধ্যে ৪ জন ICU-তে ভর্তি আছেন বলে বুধবার জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ওই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে সেখান দূতাবাসের আধিকারিকরা। ওই হামলার ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশপাশি সৌদি আরবে থাকার ভারতীয়দের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
গত কয়েক দিনে নতুন করে উত্তপ্ত হয় পশ্চিম এশিয়া। গত সপ্তাহে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর-সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর বিদ্রোহীরা। হামলার জেরে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সেই সঙ্গে সৌদি আরবগামী একাধিক বিমান বাতিল করেছে ভারতীয় সংস্থাগুলিও।
এরই মধ্যে, গত ১০ তারিখে, রিয়াধে হওয়া হামলায় ১২ জন ভারতীয় নাগরিক আহত হয়েছিলেন বলে বুধবার জানিয়েছে বিদেশ মন্ত্রক। আহতদের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের এবং তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য ৮ জনের মধ্যে এখনও ICU-তে চিকিৎসাধীন বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জওসোয়াল। দূতাবাসের কর্মীরা নিয়মিত তাঁদের দেখে আসছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন বলেও জানিয়েছেন তিনি।
হামলার নিন্দা ভারতের
রিয়াধ বিমানবন্দর-সহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুথি হামলার তীব্র নিন্দা করেছে ভারত। এরই সঙ্গে ওই হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। বিমানবন্দরের পাশাপাশি Aramco-র সদর দপ্তরে হওয়া হামলা কোনও মতেই গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে। হামলা অবিলম্বে বন্ধ করার আবেদনও জানিয়েছেন ভারত। সেই সঙ্গে সেখানে থাকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে দৃঢ় সংকল্পর কঠ জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। ওই এলাকায় দ্রুত শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার আশাও করছে ভারত। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় তাদের পাশে থাকার বার্তাও দিয়েছে নয়াদিল্লি।
Bi-Weekly Media Briefing by the Official Spokesperson (October 14, 2026) https://t.co/ixVerE6g3n
— Randhir Jaiswal (@MEAIndia) October 14, 2026
ব্যাহত বিমান পরিষেবা
সৌদি আরবে হুথি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। এর মধ্যে রিয়াধে হামলায় মৃত ১৩ জন। নিহতদের মধ্যে আছেন এক ভারতীয় নাগরিকও। এই হামলার জেরে ব্যাহত হয়েছে কিং খালিদ-এ বিমান পরিষেবাও। প্রভাব পড়েছে রিয়াধ, দাম্মাম ( Dammam), মদিনা এবং জেদ্দা (Jeddah) বিমানবন্দরে। ওই সমস্ত রুটে বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। ফলে আটকে পড়েছেন অনেক যাত্রী এবং পর্যটক। সেখানে থাকা ভারতীয়দের জন্যও জারি করা হয়েছে অ্যাডভাইজ়ারি।
