জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি মাঠ ও বাগানের পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন কার্যক্রম জোরদার করা এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলেন।
এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের ঐতিহাসিক স্থাপত্যশৈলী, নান্দনিক সৌন্দর্য ও সার্বিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সংসদ ভবন প্রাঙ্গণ ও এর সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এ পরিদর্শন ও নির্দেশনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
