তারকাদের ঝলমলে জীবনে ব্যস্ততার শেষ নেই। তবে সব ব্যস্ততার বাইরে দিনশেষে প্রশান্তি খুঁজে ফেরেন সবাই। চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক ফেসবুক পোস্টেও যেন উঠে এল সেই চেনা সত্য। দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে জীবনের ছোট ছোট মুহূর্তে সুখ খুঁজে নেওয়ার গল্প শোনালেন তিনি।
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে বসে সময় কাটাতে। ছবিগুলোতে ধরা পড়েছে তার ফুরফুরে মেজাজ আর আনন্দঘন মুহূর্ত।
বিজ্ঞাপন
ছবির সঙ্গে ছোট্ট একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী, ‘মাই হ্যাপিনেস’। অর্থাৎ, ‘আমার সুখ’। ক্যাপশনটি থেকেই স্পষ্ট, সন্তানদের সঙ্গে কাটানো সময় তার কাছে কতটা আনন্দের।

মূলত দুই সন্তানকে সঙ্গে নিয়েই কাশবনে ঘুরতে গিয়েছিলেন পরীমনি। শরতের স্নিগ্ধ পরিবেশ, খোলা আকাশ আর প্রকৃতির সৌন্দর্যে সন্তানদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। তারকাখ্যাতির বাইরে একজন মায়ের এমন সহজ-সুন্দর সময় কাটানোর ছবিই নজর কেড়েছে অনুসারীদের।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন পরীমনি। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পুণ্য। তবে পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ হয়। এরপর ছেলেকে বড় করে তোলার দায়িত্ব পালন করছেন পরীমনি। পরে তার পরিবারে আসে কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে ঘিরেই পরীমনির জীবনের বড় একটি অংশ। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে সন্তানদের নিয়ে ঘুরতে যাওয়া কিংবা দৈনন্দিন জীবনের আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায় এমন ছবি।
বিজ্ঞাপন
এবারও তার ব্যতিক্রম হলো না। কাশবনের পাশে তোলা ছবির সঙ্গে মাত্র দুটি শব্দে নিজের অনুভূতি প্রকাশ করলেন পরীমনি। আর সেই ক্যাপশনেই যেন জানিয়ে দিলেন, জীবনের সব ব্যস্ততার বাইরে তার সুখের অন্যতম ঠিকানা দুই সন্তান।
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
