আজ মহাষ্টমী। যদিও তিথি বলছে, অষ্টমী ছেড়ে নবমী পড়ে গিয়েছে। সকাল সকাল সন্ধিপুজোও সম্পন্ন হয়েছে। এদিনের সকালটা টলিউডের কোন তারকা কীভাবে কাটালেন সেটাই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
প্রতি বছরের মতো এই বছরও মিমি চক্রবর্তীর বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। আর তিনি এই বছরও সমস্ত কাজ নিজের হাতে করছেন। অষ্টমী এবং সন্ধিপুজোয় কখনও তিনি পদ্ম ফুটিয়েছেন, কখনও অঞ্জলির ফুল বিলি করেছেন, তো কখনও আবার একনিষ্ঠ মনে প্রদীপ জ্বালিয়েছেন। তাঁর অষ্টমীর সকালের ঝলক পোস্ট করে এদিন লেখেন, 'সকলকে জানাই অষ্টমীর অনেক শুভেচ্ছা। মা সকলকে বিপদের হাত থেকে রক্ষা করুন, এই প্রার্থনা করি।' অষ্টমীর সকালে 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র' -এর নায়িকা একটি গোলাপি রঙের চুড়িদার পরেছিলেন।
https://www.instagram.com/reels/DeqoFxJKMu4/
https://www.instagram.com/p/DeqbZNgjG7f
অন্যদিকে সপরিবারে দেখা দিলেন শুভশ্রী গাঙ্গুলি। তিনি এদিন একটি সাদা, লাল পাড় শাড়ি পরেছিলেন। রাজের পরনে ছিল সাদা পায়জামা, পাঞ্জাবি। তাঁদের সঙ্গে দেখা মিলল দুই খুদেরও। ইয়ালিনিকে একটি হলুদ রঙের চুড়িদারে এবং ইউভানকে প্রিন্টেড শার্ট এবং শর্টসে দেখা গেল। তাঁদের অষ্টমীর ঝলক পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমার ছোট্ট দুনিয়া।'
https://www.instagram.com/p/DeqzfzoCQAC/?utm_source=ig_web_copy_link&srtk=NTc4MTIwNjQ2YQ==
এদিন একসঙ্গে অঞ্জলি দিলেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। অভিনেত্রীর পরনে ছিল লাল শাড়ি এবং তাঁর সঙ্গে ম্যাচিং করে সাহেব পরেছিলেন লাল সুতোয় কাজ করা সাদা পাঞ্জাবি এবং লাল প্যান্ট।
মল্লিক বাড়ির পুজোয় রঞ্জিত মল্লিকের সঙ্গে কোয়েলকেও দেখা গেল এদিন। তিনি হলুদ ব্লাউজের সঙ্গে লাল শাড়ি পরেছিলেন। পুজোর ফাঁকে যত্ন রাখেন বাবার। তাঁর সঙ্গে তাঁর দুই সন্তানকেও দেখা গেল এদিন।
https://youtu.be/uc8rfW3anwI?si=9jG-CsgJBg-uyTQd
